২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ সাংবাদিক আজমিরের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ডা: জিয়াউদ্দিন হায়দার

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কন্ঠ : ডেস্ক 

ঝালকাঠির স্থানীয় পত্রিকা খোলা কন্ঠে প্রকাশক ও সম্পাদক আজমীর হোসেন তালুকদারের অসুস্থতার খবর পেয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় ছুটে আসেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাঃ এস এম জিয়াউদ্দিন হায়দার। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি সদর চৌমাথায় আজমির হোসেন তালুকদারের বাসায় গিয়ে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে চান।এ সময় ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার অসুস্থ আজমির হোসেন তালুকদারের সঙ্গে কথা বলেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।পাশাপাশি তাঁর চিকিৎসা ও পরবর্তী শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শদেন অসুস্থ সাংবাদিকের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর এই সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নেওয়ার সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তাঁদের মধ্যে ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আক্কাস শিকদার, জেলা যুবদলের সদস্যসচিব আনিসুর রহমান খান, যুবদল নেতা রুবেল ফকির সাবেক জেলা ছাত্রদল নেতা লিটন আকন, সাংসাদিক শামীম আলম, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন তালুকদার, সাংবাদিক আজমীরের বড় আজাদ তালুকদার সহ স্থানীয় নেতাকর্মীরা।উল্লেখ্য, দৈনিক খোলা কন্ঠের প্রকাশক ও সম্পাদক আজমির হোসেন তালুকদার সম্প্রতি বরিশালের একটি বেসরকারি হাসপাতালে পিত্তথলিতে (গলব্লাডার) পাথরজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচার পরবর্তী সময়ে বর্তমানে তিনি ঝালকাঠি সদর চৌমাথার নিজ বাসায় অবস্থান করছেন।তাঁর অসুস্থতার খবর পেয়ে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারের বাসায় উপস্থিত হয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়াকে সৌজন্য ও সহমর্মিতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে এদিকে, অসুস্থ আজমির হোসেন তালুকদারের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও পরিচিতজনেরা। তাঁরা তাঁর দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন।