১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: সরওয়ার জামাল নিজাম

প্রকাশিত হয়েছে-

সাইফুল ইসলাম আনোয়ারা চট্টগ্রাম
ছবির ক্যাপশন: আনোয়ারার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।তিনি বলেন, নকল প্রতিরোধে সরকার অত্যন্ত কঠোর। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরওয়ার জামাল নিজাম বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হয়েছে পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলব্যাগ ও পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, বিএনপি সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন। সরকারি চাকরিতে মেধার মূল্যায়ন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মীর মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গীতা ব্রহ্মচারিণী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, সংসদ সদস্যের একান্ত সহকারী সচিব আখতার নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জকু, হুমায়ুন কবির চৌধুরী আনসার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগন্নাথ দাশ, আইটি শিক্ষক বিপ্লব চক্রবর্তী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও দপ্তর সম্পাদক মো. রাশেদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।