১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় পারকি সৈকতে আওয়ামী লীগ নেতার দখল থেকে ২৪ একর খাসজমি উদ্ধার

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে আওয়ামী লীগ নেতা মো. এরফানের দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধভাবে দখল করে মাছ চাষ করা হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত ২৮ সেপ্টেম্বর অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করার পর সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়। উদ্ধার করা জমিতে পর্যটকদের জন্য আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।সৈকতের পার্কিং এলাকার আশপাশে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্ধার করা জমিতে পারকি সমুদ্রসৈকতে আসা পর্যটকদের জন্য আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।আনোয়ারার অন্যতম পর্যটনকেন্দ্র পারকি সমুদ্রসৈকতে ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় বাড়লে যানবাহন পার্কিং নিয়ে ভোগান্তি তৈরি হয়। উদ্ধার করা জমিতে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা চালু হলে পর্যটকদের দুর্ভোগ কমার পাশাপাশি সৈকত এলাকার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।
তবে সরকারি খাসজমি পুনরায় বেদখল হওয়া ঠেকাতে প্রশাসনের নিয়মিত নজরদারি এবং উদ্ধার করা জমির দ্রুত পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।