১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারা রায়পুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী মুহাম্মদ আলম খান

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের একজন হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুহাম্মদ আলম খানসম্প্রতি তিনি নিজ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কৌশলবিনিময় করেন। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।চেয়ারম্যান প্রার্থী আলম খান বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের টেকসই বেড়িবাধ,শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।স্থানীয় ভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত আলম খান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক,আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেএলাকাবাসীর দাবি,আলম খান দীর্ঘদিন ধরে ধর্মীয়,বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছেন। তিনি বলেন দল আমাকে মনোনয়ন দিলে আমি আমার এলাকার সর্বস্থরের মানুষের সেবাই কাজ করব।