আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা উপজেলার পশ্চিম শোলকাটা, মধ্যম হাজীগাঁও ‘শেখপাড়া’ এলাকায় মাদক ব্যবসা বন্ধ, প্রশাসনিক নজরদারি বৃদ্ধি ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ১০ অক্টোবর ২০২৬ খ্রি. উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে শেখপাড়া মহল্লা কমিটি।স্মারকলিপিতে এলাকায় মাদক ব্যবসা বন্ধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিয়মিত প্রশাসনিক নজরদারি বৃদ্ধি এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।এ সময় আরও বলা হয়, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। যেকোনো সময় মাদক ব্যবসায়ীদের সহযোগী বা ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে অপহরণসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, শেখপাড়া মহল্লা কমিটির পক্ষ থেকে মুহাম্মদ আবদুল গফুর, মুহাম্মদ মুসা, মুহাম্মদ আবদুল হক, মুহাম্মদ তাহের, মুহাম্মদ নুরুল ইসলাম, লিয়াকত আলী এবং শেখপাড়া সোসাইটির সহ-সভাপতি বাশির উদ্দিন খানসহ সংশ্লিষ্টরা।শেখপাড়া মহল্লা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদকের বিস্তার রোধে দীর্ঘদিন ধরে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি ও প্রশাসনের কাছে বিভিন্নভাবে সহযোগিতা চাওয়া হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।স্মারকলিপিতে এলাকার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আনোয়ারায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে-