মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি ও ক্রয় রশিদ না রাখার অপরাধে চার ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বিনিময় ট্রেডার্সের স্বত্বাধিকারী খোরশেম আলমকে ৪০ হাজার টাকা এবং সাদিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাদিম উদ্দিনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।এ ছাড়া চাতরী চৌমুহনী বাজারে গ্যাস সিলিন্ডারের ক্রয় রশিদ না থাকা এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির অপরাধে জহির স্টোরের স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদকে ১০ হাজার টাকা এবং ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী ইব্রাহিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, আনোয়ারায় ৪ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে-