৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কন্ঠ: ডেস্ক 

চট্টগ্রামে চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)
আজ বিএমইউজে’র কেন্দ্রীয় কমিটির দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সোহেল আহমেদ বলেন বলেন, একজন পেশাদার জ্যৈষ্ঠ সাংবাদিককে ভয়ভীতি দেখানো স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।সংগঠনের সাধারণ সম্পাদক শিবলী সাদিক বলেন – পেশাগত দায়িত্ব পালন বা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি, সাইবার সুরক্ষা আইন বা অন্যান্য ফৌজদারি ধারায় মামলা দায়েরের প্রবণতা অব্যাহত রয়েছে।অনেক সাংবাদিককে পুরনো মামলায় বা নতুন মামলায় গ্রেপ্তার বা বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে তা সত্যিই দুঃখজনক আমরা সরকার এর কাছে দাবি জানাই এই বিষয়গুলোর উপরে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ রাখবেন।সংগঠনের সাংগঠনিক সম্পাদকসোহাগ আরেফিন বলেন – সাংবাদিকরা জনগণের কাছে সত্য প্রকাশের জন্য দায়বদ্ধ।অতএব তাদের হাতকড়া’র  ভয় দেখিয়ে তাদের নৈতিকতা থেকে সরাতে পারবে না। হুমকির ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবীর পাশাপাশি জ্যৈষ্ঠ সাংবাদিক কামাল পারভেজের নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রামে সাংবাদিকদের সাংবাদিকতার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আহ্বান জানান।