৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের রূপে জানোয়ার – সাঙ্গু নদীর চরে ২টি মহিষকে পিটিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে-

মঞ্জুরুল আনোয়ারা চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকায় সাঙ্গু নদীর পাড়ের একটি চরে মহিষকে সাঁকো/চুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় দুটি মহিষের মৃত্যু হয়েছে।গতকাল রাত অনুমানিক ১ টার দীকে এই ঘঠনা ঘটে পরে মহিষ গুলো ডাক শুনতে পেয়ে গেলে মৃত্যুর জন্য ঝটপট করতে দেখতে পাই স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কয়েকটি মহিষ সাঙ্গু নদীর পাড়ের একটি চরে  ঘাস খাওয়ার জন্য দেয়া হয়। এ সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে মহিষগুলোকে সাঁকো/চুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে দুটি মহিষ মারা যায়।ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় মহিষের মালিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে নিরীহ প্রাণীকে এভাবে হত্যা করার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন মহিষের মালিক সফিউল আজম এ বিষয় নিয়ে তিনি আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ির করেন।