মঞ্জুরুল: আনোয়ারা চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ৪৫ বছর ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে। আদালতের নির্দেশে নিজের সম্পত্তির দখল ফিরে পেয়েছেন স্থানীয় বাসিন্দা মালকা বান।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ কানি বা ৪ একর ৯৩ শতক জমির ভাগ-বণ্টন নিয়ে মালকা বানু ও আবদুস সোবহানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে আবদুস সোবহান মালকা বানুর বসতভিটাসহ বিরোধপূর্ণ সম্পত্তি দখলে নেন বলে অভিযোগ ওঠে।এরপর নিজের সম্পত্তির অধিকার ফিরে পেতে ১৯৮১ সালে পটিয়া আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন মালকা বানু। মামলাটি দীর্ঘ সময় ধরে আদালতে চলতে থাকে। নানা আইনি প্রক্রিয়া ও দীর্ঘ বিচারিক লড়াইয়ের পর অবশেষে আদালতের নির্দেশে মালকা বানু তার সম্পত্তির দখল ফিরে পান।দীর্ঘ ৪৫ বছর আইনি লড়াইয়ের পর নিজের প্রকৃত সম্পত্তি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মালকা বানু। তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত ছিলেন। অবশেষে আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ায় তিনি সন্তুষ্ট।স্থানীয়রা জানান, দীর্ঘদিনের এই বিরোধের নিষ্পত্তির ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিরোধপূর্ণ সম্পত্তির দখল টাকঢোল বাজিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।