মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপির নির্দেশনায় আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলায় আয়োজিত কর্মসূচিতে উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আনোয়ারা উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা আনোয়ারার মাটিতে মেনে নেওয়া হবে না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।কর্মসূচিতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ নুর, মোহাম্মদ রাশেদুল ইসলাম, ইসমাইল আহাদ সুমন, এমএ খালেদ, তানজিম উদ্দিন চৌধুরী পাপন উপজেলা যুবদলের সদস্য নাসির, মান্নান, রাশেদ, রহিম, সিরাজ নাজিম, জয়নাল, জিয়া, হাকিম, সুমন, সালেহ ও মুবিনসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে-