১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদককে ছাড় দিলে যুব সমাজ নষ্ট করবে দায় আমাদেরই – সরওয়ার জামাল নিজাম এমপি

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধি : মঞ্জুরুল আলম 

মাদক শুধু একজন মানুষের জীবন নষ্ট করে না—একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।আজ আমাদের আশপাশে যদি মাদকের বিস্তার ঘটে, আর আমরা জেনেও নীরব থাকি, তাহলে আগামী দিনের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে এর ভয়াবহ প্রভাব আমাদের সন্তানদের ওপরও পড়তে পারে।মাদককে ছাড় দিলে যুব সমাজ নষ্ট করবে—আর সেই নষ্ট হওয়ার দায় শেষ পর্যন্ত আমাদের নিজেদেরই নিতে হবে।তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, প্রয়োজন পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ।আজ উপজেলার বরুমচড়া ইউনিয়নেপ্রসাশনিক কর্তৃক আয়োজিত এক মাদক বিরোদী সামবেশ ও র্যালী আয়োজন করা হয় সওদাগর দিঘীর পাড় প্রাইমারী স্কুল মাঠে ইআনোয়ারা থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেনআমাদের প্রত্যেকের দায়িত্ব হল মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে সোচ্চার হওয়া তরুণদের খেলাধুলা, শিক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করা মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা না করে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ দেওয়া মাদক সংক্রান্ত তথ্য দায়িত্বশীলভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো; পরিবারে সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে সচেতন থাকা।আজ আমরা নীরব থাকলে, আগামীকাল আমাদের সন্তানরাই এর মূল্য দিতে পারে।মাদকমুক্ত সমাজ গড়তে এখনই আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে।মাদককে প্রশ্রয় নয় প্রতিরোধ গড়ে তুলিযুব সমাজকে ধ্বংস নয়—ভবিষ্যৎ গড়ার সুযোগ দিই।উক্ত অনুষ্ঠানে
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। প্রধান আলোচক ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনুছ চৌধুরী। সঞ্চালনা করেন আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমদ নুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর চৌধুরী, সংসদ সদস্যের একান্ত সচিব আকতার নবী চৌধুরী, ৫ নম্বর বরুমচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ এরফান,সহ আরো অনেকে