৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় মার্কেটের রাস্তা নিয়ে সংঘর্ষ, ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে-

মো. সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারায় এ আলী শপিং কমপ্লেক্সের সামনের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আহত এক ব্যবসায়ী। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।গত ৭ সেপ্টেম্বর বিকেলে আনোয়ারা থানায় মামলাটি করেন এ আলী শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী মোহাম্মদ আবদুল হামিদ সুমন। মামলায় জাকির আহমদ, মোঃ রুবেল, মোঃ দিদার, মোঃ রফিক আহমদ, মোঃ ইব্রাহিম, নয়ন, ফরহাদ হোসেন, হেলাল ও মোঃ জুয়েলকে আসামি করা হয়েছে।মামলার এজাহার অনুযায়ী, এ আলী শপিং কমপ্লেক্সের দোকান মালিকানা ও ব্যবসা পরিচালনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মালিকপক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৩০ মে একটি রোয়েদাদ হওয়ার পর এর বিরুদ্ধে ব্যবসায়ীরা আদালতের আশ্রয় নেন। পরবর্তী সময়ে এ বিষয়ে আদালতের স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।এজাহারে বাদীর অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আসামিদের সঙ্গে আরও ৩০ থেকে ৪০ জন ব্যক্তি এ আলী শপিং কমপ্লেক্সের সামনের চলাচলের পথ টিনের বেড়া দিয়ে বন্ধ করে দোকান নির্মাণের চেষ্টা করেন। ব্যবসায়ীরা ওই বেড়া সরিয়ে মার্কেটে প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।বাদীর অভিযোগ, সংঘর্ষের সময় কয়েকজনের হাতে কিরিচ, লোহার রড, হকিস্টিক ও কাঠের বাটাম ছিল। তাঁকে মারধর করে আহত করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলায় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে দাবি করেছেন তিনি।এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার পর বাদী ও অন্যদের সাত দিনের মধ্যে ওই স্থান ছেড়ে যেতে বলা হয় এবং তা না করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তার আশঙ্কার কথা উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন বাদী।এর আগে ৫ সেপ্টেম্বরের সংঘর্ষে এনসিপি নেতাসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহতদের মধ্যে মামলার বাদী আবদুল হামিদ সুমন ও এনসিপি নেতা দেলোয়ার গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।