চট্টগ্রাম কন্ঠে : ডেক্স
গত ২২ শে জুলাই ২০২৬, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি উক্ত মহড়ার উদ্বোধন করেন। এছাড়াও এই অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ ফায়ার সেন্টারের স্টেশন অফিসার উদয়ন চাকমা এবং বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মবিলাইজিং অফিসার জ্যাক রোজারিও।অনুষ্ঠানটি প্রতিষ্ঠান ছুটির পর ১:৪৫ ঘটিকায় দুইটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ পর্বে বিশেষ করে বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।উভয় পর্বেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করেন।এই মহড়ায় শিক্ষক-শিক্ষার্থীরা হাতে কলমে এ প্রশিক্ষণ নেয়। এর মাধ্যমে পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতা দুইই তৈরি হয় যা তাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যেকোনো আকষ্মিক অগ্নি দূর্ঘটনা থেকে নিরাপদ রাখতে সহায়ক হিসেবে কাজ করবে। উক্ত অনুষ্ঠানের আহবায়ক ছিলেন প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানের প্রদর্শক জনাব আব্দুল কাদের মিয়া।
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া-২০২৬ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে-