২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতির আতঙ্কে মৃত্যুঝুঁকিতে আনোয়ারার হাজারো মানুষ

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধি : মনজুর আলম

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় বন্য হাতির অবাধ বিচরণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে দেয়াং পাহাড় ও কেপিজেড এলাকায় অবস্থান করা হাতির পাল খাবারের সন্ধানে হঠাৎ লোকালয়ে নেমে আসায় বাড়ছে মানুষের নিরাপত্তাঝুঁকি।স্থানীয়দের অভিযোগ, হাতির পাল লোকালয়ে প্রবেশ করে কখনো বসতঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করছে। অনেক সময় মানুষকে ধাওয়া ও আক্রমণের ঘটনাও ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক। ইতোমধ্যে হাতির আক্রমণে এলাকায় একাধিক নারী-পুরুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।বিশেষ করে দেয়াং পাহাড় ও কেপিজেড এলাকায় হাতির অবস্থান বেশি দেখা গেলেও, খাবারের সন্ধানে হাতিগুলো যেকোনো সময় কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর লোকালয়ে ঢুকে পড়তে পারে। ফলে পাহাড় ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে সবসময় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।৭ মাসের শিশু থেকে ৭৮ বছরে মুরুব্বী কেউ রক্ষা পায়নাই তা ছাড়া এই হাতি গুলো সড়িয়ে নেওয়ার বিষয় নিয়ে আনোয়ারা ও কর্নফুলী একত্রিত হয়ে বেশ কয়েকবার আন্দোলন ও করা হয়েছিলো বন্ধ ছিলো সড়কপথ ও এখনো সমাধান মিলেনাই অল্প দিনের জন্য হাতি গুলো বাহিরে চলেগেলে ও আবার ও ঠিক ই চলে আসেস্থানীয়দের অনেকেই জানান, সন্ধ্যার পর হাতির চলাচলের আশঙ্কায় তারা বাড়ির বাইরে বের হতে ভয় পান। রাতের বেলায় হঠাৎ হাতির উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে অনেক পরিবার ঘুমাতে পারেন না। কৃষিজমি ও বসতবাড়ির পাশাপাশি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়েও উদ্বেগ রয়েছে।হাতির আক্রমণ থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসন, বন বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ এখন সময়ের দাবি। হাতির চলাচলের পথ চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা, দ্রুত সতর্কবার্তা প্রদান এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো প্রয়োজন।স্থানীয়দের দাবি, মানুষের জীবন রক্ষার পাশাপাশি বন্য হাতির নিরাপত্তা নিশ্চিত করেও এমন একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে মানুষ ও হাতির সংঘাত কমিয়ে আনা যায়।দেয়াং পাহাড়ের হাতির আতঙ্ক এখন শুধু পাহাড়সংলগ্ন এলাকার সমস্যা নয়—আনোয়ারা ও কর্ণফুলীর বিস্তীর্ণ এলাকার মানুষের নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।