জাহিদুল ইসলাম ( চট্টগ্রাম)
মাদকবিরোধী ও অরাজনৈতিক সংগঠন চরলক্ষ্যা সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনের সভাপতি মো. মামুন আজাদের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ।সাক্ষাৎকালে মাদকবিরোধী কার্যক্রম জোরদার, সামাজিক উন্নয়ন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে কর্ণফুলী থানার ওসি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সোহেন রানা, মো. ফারুক আহমদ রিফাত, মো. কোরবান আলী, মো. আলী আহমদ, মো. হাছান, মো. ফিরোজ, মো. ফারুক আজম, মো. নজরুল ইসলাম, মো. জসিম, মো. আব্দুল মান্নান, মো. দিদারুল ইসলাম, মো. জসিম উদ্দীন, মো. সেলিম উদ্দীন, মো. জামাল, মো. মহিউদ্দিন (মহিন), মো. আকতার, হাছান আলী, মো. আলমগীর (১), মো. নাজিম উদ্দীন, মো. নেছার আহমদ, মো. আলমগীর (২) ও মো. লিয়াকত।সংগঠনের নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।