রুবেল কর্ণফুলী ২৮ জুন রবিবার কর্ণফুলী থানাযর ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রে কর্মরত এস আই চয়ন কুমার দাশ, সঙ্গীয় অফিসার এএস আই মোহাম্মদ মাহবুবুর রহমান সঙ্গীয় ফর্সোসহ নিয়মিত নৌ টহল পরিচালনা করা কালে ১৭.৩০ ঘটিকার সময় ডাঙ্গারচর নৌ-তদন্ত কেন্দ্র এর সামনে কর্ণফুলী নদীর ভেতর একটি কাঠের নৌকা দেখতে পায়ে। নৌকায় থাকা দশটি ডিজেল বোঝাই স্টীলের ড্রাম যার প্রতিটিতে ২০০ লিটার করে মোট ২০০০ লিটার ডিজেল দেখতে পান। নৌকার মাঝি নুর আক্তার(২৮), পিতা-সেকেন্দার আলী, সাং- শিকলবাহা ১নং ওয়ার্ড, এবং ফয়সাল আলম(২২), পিতা- মো: বাবুল, সাং-ডাঙ্গারচর ১ নং ওয়ার্ড, বদী মেম্বর এর বাড়ী, উভয় থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রামদ্বয় জানায় তাদের কাছে কোন কাগজ নেই। উক্ত ব্যক্তিদ্বয় কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় এস আই চয়ন ঘটনাস্থলে বসে জব্দ তালিকা মূলে উক্ত ডিজেল জব্দ করেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০০০ লিটার চোরাই ডিজেল বহনকারী বোট জব্দ ও আটক-২
প্রকাশিত হয়েছে-