৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড় বাছাই সম্পন্ন, মেধাকেই অগ্রাধিকার

প্রকাশিত হয়েছে-

সাইফুল ইসলাম (চট্টগ্রাম)
ইভেন্টে অংশগ্রহণ; সুপারিশ নয়, যোগ্যতার৮টি ভিত্তিতেই সুযোগ—ইউএনও  চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড় বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বাছাই কার্যক্রমে বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী তরুণরা অংশগ্রহণ করে।বাছাইপর্বে ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, কাবাডি, সাঁতার, একক অ্যাথলেটিক্স, দাবা ও ব্যাডমিন্টন—মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করে সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার শামীম আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. নোমান, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, এস এম ইলিয়াস করিম মিঠু, মহসিন পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ মনছুর, সুমন শাহ, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, জাহিদ হৃদয় ও নুরুল কবির।বাছাই কার্যক্রম পরিদর্শন শেষে ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে প্রকৃত মেধাবী খেলোয়াড়রাই সুযোগ পাবে। এখানে কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, আনোয়ারা উপজেলার ক্রীড়াঙ্গনকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরিতে সহায়ক হবে।