১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবান রোয়াংছড়িতে মসজিদের সামনে ইমামকে খুন

প্রকাশিত হয়েছে-

বান্দরবান রিপোর্টার


বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মোহাম্মদ ওমর ফারুক (৪৫) নামে নওমুসলিম ইমামকে বাসা থেকে ডেকে নিয়ে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির।

ওসি তৌহিদ বলেন, যেখানে হত্যার ঘটনাটি ঘটেছে সেটি থানা থেকে ১৭ কিলোমিটার দূরে ও দুর্গম। পায়ে হাটা পথে সেখানে যেতে হবে। সেনাবাহিনীর লংলাই সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আমরাও রওনা দিয়েছি। কী কারণে এ ঘটনা সংগঠিত হয়েছে তা এখনই ধারণা করা যাচ্ছে না।