৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১জন।

প্রকাশিত হয়েছে-

মোহাম্মদ জুবাইর (চট্টগ্রাম)

ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এর সার্বিক তত্ত্বাবধানে অদ্য ২৬/০১/২২ ইং তারিখ ৫.১৫ ঘটিকার সময় ফেনী জেলা ডিবি পুলিশ ও ফেনীর র‌্যাব-৭ এর যৌথ অভিযানে পরিচালনা করা হয়।

ফেনী টু ছাগলনাইয়া রাস্তার পাঠান নগর বাজারে যাত্রী ছাউনী সামনের পাকা রাস্তার উপর একটি রড ভর্তি ট্রাক গাড়ী নং (ঢাকা মেটো ১৬-৯৫৯২) গাড়ী তল্লাশি করিয়া ৫২ (বায়ান্ন) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।

আটককৃত ব্যক্তির নাম: জাফর আহম্মেদ মিন্টু (৬০), পিতা- মৃত সুলতান আহমেদ,মাতা- জোবেদা খাতুন, সাং- বাশপাড়া নদীর কুল, (রেজু মিয়ার বাড়ী), থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী ।

আটককৃত ব্যক্তির নামে ছাগলনাইয়া থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।